বাংলা একাডেমির পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

বাংলা একাডেমির পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট লেখক গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মহাম্মদ আজমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। যুগান্তর সম্পাদক কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনের সমন্বয়ে ১৯ (ঊনিশ) সদস্য বিশিষ্ট এ কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম ইত্যাদি পর্যালোচনা করে এর সার্বিক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ প্রদান করবেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- গবেষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সুমন রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিশিষ্ট কবি

ব্রাত্য রাইসু, বিশিষ্ট কবি ও চিত্র পরিচালক মোহাম্মদ রোমেল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক আ আল মামুন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গবেষক সাখাওয়াত টিপু, বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী রিফাত হাসান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, বিশিষ্ট কবি ও সাংবাদিক কাজী জেসিন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, বিশিষ্ট লেখক ও অনুবাদক জাভেদ হুসেন, পিআইবির গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ মুন্না। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। মহাপরিচালক, বাংলা একাডেমি এই কমিটিকে সকল প্রকার সাচিবিক

সহায়তা প্রদান করবেন। কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সকল কার্যক্রম সম্পাদন করে সুপারিশ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু