হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ July, ২০২৫

হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ July, ২০২৫ |
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে আসছে, গাজায় চলমান অভিযানে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে সেই দাবি খারিজ করে দিয়েছেন ইসরাইলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক। রোববার (৬ জুলাই) ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক দাবি করেন, হামাস এখন আবারও ৪০ হাজারের মতো যোদ্ধা নিয়ে সক্রিয়, যা যুদ্ধ শুরুর আগে সংগঠনটির অনুমানিক যোদ্ধাসংখ্যার সমান। ব্রিক লিখেছেন, হামাস এখনো গেরিলা কৌশলে লড়াই করছে। তারা সুড়ঙ্গের ভেতর থেকে অপারেশন চালাচ্ছে, যেমনটা যুদ্ধের শুরুতে করত। তিনি আরও বলেন, হামাস কখনোই প্রথাগত সেনাবাহিনী ছিল না। তাই তাদের ‘সেনাবাহিনী ধ্বংস’ করার মতো কিছুই আসলে ছিল না। ফলে তাদের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি

বাস্তবসম্মত নয়। এই জেনারেল আরও সতর্ক করেন, বাস্তব পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে তা ইসরাইলি সেনাপ্রধানের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং হামাসের পুনরুদ্ধারপ্রবণতা ইসরাইলের সামনে নতুন করে দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ব্রিকের এই মন্তব্যে গাজায় যুদ্ধ নিয়ে ইসরাইলি সামরিক কর্তৃপক্ষের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার