ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ July, ২০২৫

ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৫ |
চট্টগ্রাম বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পরমুহুর্তে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। তবে যাত্রীরা সবাই নিরাপদ আছেন। কিন্তু বিমান ওঠানামাসহ বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন পুরোদমে সচল রয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে ৩৭৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG138 চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলীল জানান, ফ্লাইটটি অবতরণের পরমুহুর্তেই রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে যান্ত্রিক

ত্রুটির কবলে পড়ে আটকে যায়। তবে যান্ত্রিক ত্রুটি সারানোর পর ফ্লাইটটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে অ্যাপ্রোনে সরিয়ে নেয়া হয়। সকাল সাগে ১১টার পর রানওয়ের কার্যক্রম আবারও সচল হয়। খলীল আরও জানাান, ওই ফ্লাইটে মোট ৩৮৭ জন হজযাত্রী ছিলেন। সেটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়লেও এর আগেই যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার