নরেন্দ্র মোদির সমর্থকদের রোষানলে মামদানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

নরেন্দ্র মোদির সমর্থকদের রোষানলে মামদানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
আগামী নভেম্বরে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে জয়ী হলে জোহরান মামদানি হবেন নিউইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। ইতোমধ্যে ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে জয়লাভ করায় তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে বিভিন্ন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মকাণ্ডের সমালোচনা করায় নিউইয়র্কে থাকা তাঁর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ভারতেও মোদির দল বিজেপির একাংশের সমালোচনার লক্ষ্যবস্তু হচ্ছেন মামদানি। গত ২৪ জুন প্রাইমারিতে জয়লাভের পর হিন্দু কট্টরপন্থিদের কাছ থেকে তীব্র সমালোচনা আসতে শুরু করে। মোদির মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতা করে নানা বক্তব্য দিয়েছেন মামদানি। ফলে মোদি সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেউ কেউ তাঁকে ‘জিহাদি’ কিংবা ‘ইসলামপন্থি’ ট্যাগও দিচ্ছেন। আবার

হিন্দুবিরোধী বা ভারতবিরোধী হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে। মামদানির মা বিখ্যাত চলচ্চিত্রকার মীরা নায়ার পাঞ্জাব রাজ্যের বাসিন্দা ছিলেন। বাবা বিখ্যাত শিক্ষাবিদ ও লেখক মাহমুদ মামদানি ছিলেন গুজরাটের বাসিন্দা। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের (সিএসওএইচ) গবেষণা পরিচালক কায়লা বাসেট মনে করেন, মামদানির বিরুদ্ধে বিষোদ্গার গোটা মার্কিন মুসলিম সম্প্রদায়কে সমালোচনার ক্ষেত্র তৈরির পথ উন্মুক্ত করছে। চূড়ান্ত ভোটে মামদানি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মুখোমুখি হবেন বলে মনে করা হচ্ছে। মামদানি গাজায় ইসরায়েলের হামলার নিন্দা করেছেন। এতে মোদির বিজেপির নেতাকর্মীরা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, মামদানি হিন্দুত্ববাদকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছেন। ২০২০ সালে মামদানি অযোধ্যায় বাবরি

মসজিদের স্থলে মন্দির নির্মাণে বিরুদ্ধে টাইমস স্কয়ারে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এ কারণেও মোদির সমর্থকরা তাঁকে সমালোচনার লক্ষ্যবস্তু বানাচ্ছেন। গত মে মাসে টাউন হলে মেয়র প্রার্থীদের অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, মোদি যুক্তরাষ্ট্রে গেলে তিনি দেখা করবেন কিনা? জবাবে মামদানি বলেছিলেন, তিনি তা করবে না। কারণ, মোদি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত। সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ অধ্যাপক রোহিত চোপড়ার মতে, মোদির বিরুদ্ধে নির্ভীক সমালোচনাই মামদানিকে হিন্দু ডানপন্থিদের ক্ষোভের মুখে ফেলেছে। সূত্র: আলজাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা