বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
মার্কিন স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠানে আলোচিত ‘বিগ, বিউটিফুল বিল’-এ সই করে এটিকে আইনে পরিণত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি বিলটিতে সই করেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগ দেন বিলটিকে পাসে সহায়তাকারী কিছু রিপাবলিকান আইনপ্রণেতা। ট্রাম্প বিলটিতে সই করে একে আইনে রূপ দেওয়ার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান। চূড়ান্ত বিলটি সব রিপাবলিকানকে তুষ্ট করতে পারেনি, তবে প্রেসিডেন্ট ও কংগ্রেস তাদের আরোপিত সময়সীমা ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাসে সক্ষম হয়েছে। বিলে সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা হলো এক বিলে সবকিছুকে রেখেছি।’ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিলটিকে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের

সব নীতির প্রতিফলন ও মার্কিন জনগণের আকাঙ্ক্ষার নির্যাস হিসেবে আখ্যা দিয়েছেন। বিল পাস হওয়ার দিনটিকে তিনি আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে আখ্যা দিয়েছেন। টানা কয়েক দিনের উদ্বেগ-উৎকণ্ঠা ও আলোচনার পর বৃহস্পতিবার বিকেলে ২১৮-২১৪ ভোটে বিগ, বিউটিফুল বিলটি পাস হয়। এ বিল পাসের বিপক্ষে অবস্থান নেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও টমাস ম্যাসি। বিলের পক্ষে ভোট দেননি কোনো ডেমোক্র্যাট। বিল পাসের আগে রিপাবলিকান বিরোধীদের সঙ্গে বৃহস্পতিবার ভোরে দলটির শীর্ষ নেতৃত্ব ও হোয়াইট হাউসের কর্মকর্তারা কথা বলেন। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিলের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রেসিডেন্ট। তিনি মধ্যরাতে ফোনকল করে বিলটিকে কংগ্রেসে পাস হওয়ায় সহায়তা করেন। বিলটি ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে

ট্রাম্পের প্রথম মেয়াদকালে দেওয়া কর ছাড়েরই সম্প্রসারিত রূপ। পাশাপাশি সেনাবাহিনী ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচও বাড়ানো হবে। এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্যবিমার বাইরে চলে যাবেন। যদিও ট্রাম্প এ কর্মসূচিতে হাত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষকেরা বলছেন, এ বিল আইনে রূপ নেওয়ায় আমেরিকার জাতীয় ঋণ এক দশকে বেড়ে দাঁড়াবে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের