পাকিস্তানে আবাসিক ভবন ধসে হতাহত ১৫, বহু নিখোঁজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

পাকিস্তানে আবাসিক ভবন ধসে হতাহত ১৫, বহু নিখোঁজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়ে ৭ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার শহরের লিয়ারি এলাকার লি মার্কেটের এ দুর্ঘটনায় এখনো উদ্ধারকাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে পড়ে আছেন। স্থানীয় চিপা ওয়েলফেয়ার সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী। এছাড়া ২৫ থেকে ৩০ জন এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন– ফাতিমা (৫০), চাঁদা (৩৫), সুনীতা (৩৫), রশিদ (২৫) এবং ইউসুফ (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি ধসের সঙ্গে সঙ্গেই ফায়ার

ব্রিগেডকে খবর দেওয়া হয়। তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। এদিকে করাচির রেঞ্জার্স সদস্যরা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন এবং দুর্ঘটনাস্থলের পাশের ভবনটি সুরক্ষার জন্য খালি করে ফেলা হয়েছে। সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটির (এসবিসিএ) মহাপরিচালক ইসহাক খুহরো জানিয়েছেন, ধসে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। ভবনটি ১৯৭৯ সালের আগের এবং এ নিয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ লিয়ারির এই ভবন ধসের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।তিনি এসবিসিএ-কে করাচির সব জরাজীর্ণ ভবনের তালিকা দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন

এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনী ভবন ধসের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে কমিটিকে দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত কর্মকর্তা বা কর্মচারীদের চিহ্নিত করতে হবে। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন নগর নিরাপত্তা ও জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লি মার্কেটটি কোথায়? লি মার্কেটটি মূলত করাচির দক্ষিণাংশে লিয়ারি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক ও জনবহুল বাজার। এর নামকরণ ব্রিটিশ প্রকৌশলী মীশাম লিয়ার নামানুসারে করা হয়েছে। ১৯২৭ সালে নির্মিত এই বাজার এক সময় করাচির অন্যতম প্রধান ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে

দুধ, মাছ, মাংস ও শাকসবজিসহ নানা পণ্য বিক্রি হয়। বাজারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো প্রাচীন ঘড়ি টাওয়ার, যা আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। পরবর্তীতে প্রেসিডেন্ট আইয়ুব খানের আমলে মাংস বিক্রেতাদের জন্য আলাদা একটি ভবন নির্মাণ করা হয়, যা বাজারের পরিধি আরও বিস্তৃত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী