৬ মাসে ৪৮১ নারী ধর্ষণের শিকার, হত্যা করা হয়েছে ৩২০ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫

৬ মাসে ৪৮১ নারী ধর্ষণের শিকার, হত্যা করা হয়েছে ৩২০ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ |
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে ৭৩৬ জন কন্যাশিশুসহ মোট ১৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। তারমধ্যে ৩৪৫ জন শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরমধ্যে ৬২ জন শিশুসহ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০৬ জন নারী এবং ১০ জন শিশুসহ ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জন নারীকে। এছাড়া গত ৬ মাসে ৩৫ জন শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৫১ জন নারী। ২৫ জন শিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৩৪ জন নারী। ৬১ জন শিশুসহ হত্যার শিকার হয়েছে ৩২০ জন নারী। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জানুয়ারি–জুন) এ তথ্য জানানো হয়েছে। ১ জুলাই গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায়

মহিলা পরিষদ। প্রতিবেদনে জুন মাসের নারী ও কন্যা নির্যাতনের তথ্য তুলে ধরা হয়। মহিলা পরিষদ কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিমাসে এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ৮৭জন কন্যাশিশু এবং ১১৬ জন নারী (মোট- ২০৩ জন) নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৩ জন শিশুসহ ৬৫ জন নারী। তার মধ্যে ৫ জন শিশুসহ ৮ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ২ জন শিশুসহ ৩ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ৭ জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৫ জন

নারী। তার মধ্যে ২ জন উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন। বিভিন্ন কারণে ১৩ জন শিশুসহ ৬৮ জন নারীকে হত্যা করা হয়েছে। ২ জন শিশুসহ ১১ জন নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন নারী। ৩ জন নারী অগ্নিদগ্ধের শিকার হয়েছেন, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। এ ছাড়া গত মাসে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১ জন নারী। পারিবারিক সহিংসতায় ৬ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ৬ জন শিশুসহ ২২ জন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২ জন শিশু অপহরণের ঘটনার শিকার হয়েছে। ১ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২ টি। এছাড়া ৭ জন শিশুসহ ৯

জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর