ইসরাইলের কাছে বিপুল ‘গাইডেড বোমা’ বিক্রি করছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

ইসরাইলের কাছে বিপুল ‘গাইডেড বোমা’ বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে ‘গাইডেড বোমা’ বিক্রি করছে ইসরাইলের কাছে। এ লক্ষ্যে দেশটি গাইডেড বোমা কিট বিক্রি ও সংশ্লিষ্ট সব ধরনের সহায়তা দেওয়ার অনুমোদনও দিয়েছে। এই পদক্ষেপ ইসরাইলকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। মূলত অস্ত্র বিক্রির এই অনুমোদন এমন এক সময় দেওয়া হলো, যখন ইসরাইল গাজা উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রেখেছে। খবর: বার্তাসংস্থা আনাদোলু আজ মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্র সরকার ইসরাইলের কাছে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের গাইডেড বোমা কিট ও সংশ্লিষ্ট সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে। ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, এই সম্ভাব্য অস্ত্র বিক্রির আওতায় ইসরায়েল

৩ হাজার ৮৪৫টি কেএমইউ-৫৫৮বি/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) গাইডেন্স কিট পাবে যা বিএলইউ-১০৯ বোমায় ব্যবহার করা হয়। এছাড়া ৩ হাজার ২৮০টি কেএমইউ-৫৭২ এফ/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) কিটও পাবে দেশটি যা এমকে-৮২ বোমায় ব্যবহৃত হয়। এ ছাড়া থাকবে প্রকৌশল, সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা। ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, ‘এই বিক্রয় প্রস্তাব ইসরাইলকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে, বিশেষত নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনবসতি রক্ষায়।’ আনাদোলু বলছে, এই বিক্রির অনুমোদন এমন এক সময় দেওয়া হলো, যখন ইসরাইল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি আক্রমণে ৫৬ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি

নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। শুধু গতকাল সোমবার দিনের মধ্যেই ইসরাইলি বিমান ও কামান হামলায় নিহত হন অন্তত ৯৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে। এসব হামলার লক্ষ্য ছিল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলসহ বিভিন্ন জনবহুল এলাকা। এদিকে গাজার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা ক্রমেই বাড়ছে। অনেকেই এই পদক্ষেপকে যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রের নৈতিকভাবে জড়িত থাকার সমতুল্য বলে আখ্যা দিয়েছেন। ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, ইসরাইল বিরুদ্ধে গাজা

উপত্যকায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা