ছায়ানট কমিটির পুনর্বিন্যাস, সভাপতি ডা. সারওয়ার আলী – ইউ এস বাংলা নিউজ




ছায়ানট কমিটির পুনর্বিন্যাস, সভাপতি ডা. সারওয়ার আলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
ছায়ানটের কার্যনির্বাহী সংসদ পুনর্বিন্যাস করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত সভায় নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুনের প্রয়াণের পরবর্তী প্রথম বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী সংসদ পুনর্বিন্যাস হয়েছে। নুরুন্নাহার আবেদীন ও সন্‌জীদা খাতুনের প্রয়াণের পর ছায়ানটের ট্রাস্টি বোর্ড তাঁদের শূন্য পদে সাঈদা কামাল ও রুচিরা তাবাস্‌সুম নভেদ্‌কে ট্রাস্টি নির্বাচন করেছে। এতে বলা হয়, সভায় বাঙালি জাতিসত্ত্বা হৃদয়ে ধারণ করে সহিষ্ণু সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। গুরুত্ব আরোপ করা হয় আবহমান বাংলা গানের নিখুঁতরূপ চর্চায় গতিবেগ সঞ্চার ও বিস্তৃতির ওপর। সভা গাজায় ইসরায়েলের গণহত্যাযজ্ঞের তীব্র

নিন্দা এবং ইরান-ইসরায়েল সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পুনর্বিন্যস্ত ছায়ানট কার্যকরী সংসদ সভাপতি: ডা. সারওয়ার আালী সহ-সভাপতি: খায়রুল আনম শাকিল ও পার্থ তানভীর নভেদ্ সাধারণ সম্পাদক: লাইসা আহমদ লিসা যুগ্ম-সম্পাদক: জয়ন্ত রায় ও তানিয়া মান্নান কোষাধ্যক্ষ: নাসেহুন আমীন সদস্য: মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল ইসলাম দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি ও সেমন্তী মঞ্জরী

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা?