যুদ্ধবিরতির মধ্যেও আকাশপথ বন্ধ, বুধবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে ইরানের বিমান চলাচল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

যুদ্ধবিরতির মধ্যেও আকাশপথ বন্ধ, বুধবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে ইরানের বিমান চলাচল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
ইরানে চলমান সাময়িক যুদ্ধবিরতি ও উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির আকাশপথ বুধবার দুপুর ২টা (তেহরান সময়) পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আখাভান বলেন, “সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে যাত্রী ও ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তার ভাষায়, “সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের আকাশপথ স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। এই পদক্ষেপ যাত্রীদের নিরাপত্তার জন্যই নেওয়া হয়েছে।” পরিস্থিতি এখনও স্পর্শকাতর যদিও ইরান ও ইসরায়েল উভয় পক্ষ থেকেই যুদ্ধবিরতির ইঙ্গিত এসেছে, তবু আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্তই প্রমাণ করে যে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরপরই এই ধরনের পদক্ষেপ তেহরানের দিক থেকে একটি সতর্ক

সংকেত, যা ইঙ্গিত দেয়, সামান্য উসকানিতেই সংঘর্ষ ফের শুরু হতে পারে। ইতোমধ্যে আকাশপথ বন্ধ থাকার ফলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বহু ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা ব্যবহারে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম