ইরানে ৭ শতাধিক ইসরাইলি গুপ্তচর গ্রেপ্তার, ৫ জনের ফাঁসি কার্যকর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ June, ২০২৫

ইরানে ৭ শতাধিক ইসরাইলি গুপ্তচর গ্রেপ্তার, ৫ জনের ফাঁসি কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ June, ২০২৫ |
ইরানি গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী দেশটিতে ইসরায়েলের ‘গুপ্তচর নেটওয়ার্কের’ যুক্ত থাকার অভিযোগে ৭০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ইতোমধ্যে ৫ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। ইরানের ফার্স সংবাদ সংস্থা ও রাষ্ট্র-অধিভুক্ত নূরনিউজ জানিয়েছে, সন্দেহভাজনদের ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময় গ্রেপ্তার করা হয়েছিল। ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা অভিযানও চলছিল, যে অভিযানে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছিল। মানবাধিকার গোষ্ঠীগুলো বরাবরই ইরান সরকারের পূর্ববর্তী গণগ্রেপ্তারের সমালোচনা করেছে, কারণ এসব ক্ষেত্রে প্রায়শই যথাযথ প্রক্রিয়ার অভাব দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ