দুই মোটর সাইকেলের সংঘর্ষে প্রকৌশলী ও কলেজছাত্র নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ June, ২০২৫

দুই মোটর সাইকেলের সংঘর্ষে প্রকৌশলী ও কলেজছাত্র নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ June, ২০২৫ |
মেহেরপুর শহরে বুধবার সকালে ঘটে গেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে মুখোমুখি দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (গাংনী) -এর সহকারী প্রকৌশলী ও এক কলেজছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) সকালে বনবিভাগের সামনের সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে তড়িঘড়ি করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- মো. এ কে এম মাহফুজুর রহমান (৪৭), সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য বিভাগ, গাংনী)। তিনি মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা ও মৃত হাসান আলীর ছেলে। অপর নিহত

ব্যক্তি মোঃ আকমল হোসেন (২০), মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি শেখপাড়ায়। পিতা বাবু মির। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই বাইকারের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেল দু’টি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু বরণ করেন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, 'দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সড়কে অসতর্কতার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ