ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
যুদ্ধের শেষ দিনে ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েল-ইরান সংঘাতে প্রথমবারের মতো জানা গেল ইসরায়েলি সেনা নিহতের খবর।
দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিয়ারশেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে কর্তব্যরত অবস্থায় থাকা একজন সৈনিকও রয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ওই সেনা সদস্যা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। দুইদেশের যুদ্ধবিরতির আগ দিয়ে হামলাটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা চালায় তেহরান। যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী।
১৮ বছর বয়সী নিহত আইডিএফ সদস্যের নাম কর্পোরেশনাল এইটান জ্যাকস। বিয়ারশেবার অভিজাত মাল্টিডোমেন ইউনিটের একজন প্রশিক্ষণার্থী ছিলেন তিনি।
ইরানের হামলায় নিহত চারজনের মধ্যে জ্যাকস তার পরিবারের দুই সদস্যের সঙ্গে তার বাড়িতে নিহত হন। চতুর্থ ব্যক্তি পাশের অ্যাপার্টমেন্টে নিহত হন। ১৩ জুন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১২ দিনের সংঘাতে এ নিয়ে মোট ২৮ জন নিহত হওয়ার খবর জানালো তেল আবিব। নিহতদের মধ্যে জ্যাকস ছাড়া বাকি সবাই বেসামরিক নাগরিক। সূত্র: টাইমস অব ইসরায়েল