ইরানের ফাঁদে ইসরাইলের ৬ দুর্ধর্ষ গুপ্তচর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

ইরানের ফাঁদে ইসরাইলের ৬ দুর্ধর্ষ গুপ্তচর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
ইরানের হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় গুপ্তচরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, হামেদান, রাজান ও নাহাভান্দ শহরে অভিযান চালিয়ে দুর্ধর্ষ এ ছয়জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে ‘দেশদ্রোহী গুপ্তচর’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ইরানে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিল। ইরানের হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় গুপ্তচরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, হামেদান, রাজান ও নাহাভান্দ শহরে অভিযান চালিয়ে দুর্ধর্ষ এ ছয়জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে ‘দেশদ্রোহী গুপ্তচর’ হিসেবে উল্লেখ করা

হয়েছে, যারা ইরানে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিল। গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই গুপ্তচররা সাইবার জগতে সক্রিয়ভাবে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জনমনে অশান্তি ছড়াতে পরিকল্পিত তৎপরতা চালাচ্ছিল। তবে তাদের এই ষড়যন্ত্র অত্যন্ত সতর্ক ও সময়োপযোগী গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরান আগেও একাধিকবার দাবি করেছে যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং পশ্চিমা গোষ্ঠী ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ঘিরে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের গ্রেপ্তার ইরানের নিরাপত্তা সংস্থার কঠোর নজরদারিরই আরেকটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর