চিকুনগুনিয়া বিষয়ে সতর্ক বার্তা, ১৪০ জনের শরীরে শনাক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

চিকুনগুনিয়া বিষয়ে সতর্ক বার্তা, ১৪০ জনের শরীরে শনাক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর,বি) জানিয়েছে, এ মাসের প্রথম ৩ সপ্তাহে ১৪০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন শাখায় জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করাতে আসা ১৭১ জন রোগীর মধ্যে ১৪০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৮২ শতাংশ, যা গত বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে আরও বলা হয়েছে, ঢাকাবাসীসহ সবাইকে চিকুনগুনিয়া বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। চিকুনগুনিয়া কী? চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ। যা জিকা ও ডেঙ্গুর মত এডিস মশার মাধ্যমে ছড়ায়। চিকুনগুনিয়া প্রতিরোধে যা করবেন ১. আশপাশে জমে থাকা পানি (যেমন ফুলদানি, টব, টায়ার, বালতি

এধরনের পাত্রে) প্রতি ৩ দিনে একবার ফেলে দিন, যেন এডিস মশা বংশবিস্তার করতে না পারে। ২. অব্যবহৃত পানির পাত্র ঢেকে রাখুন এবং ব্যবহৃত পাত্রগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করুন— কারণ মশার ডিম পাত্রের গায়ে লেগে থাকতে পারে। ৩. মশার আবাসস্থল ধ্বংস করতে মশানাশক স্প্রে বা ওষুধ ব্যবহার করুন। ৪. ঘরের ভেতরে স্প্রে, কয়েল,জানালায় নেট, এবং দিনে-রাতে মশারি ব্যবহার করুন। ৫. মশার কামড় এড়াতে হালকা রঙের ফুলহাতা জামা ও লম্বা প্যান্ট পরুন। চিকুনগুনিয়ার উপসর্গ হঠাৎ জ্বর, মাথাব্যথা, গিরায় গিরায় ব্যথা, পেশিতে ব্যথা, র‍্যাশ বা ফুসকুড়ি, বমিভাব ও দুর্বলতা চিকুনগুনিয়া, ডেঙ্গু ও জিকার উপসর্গে মিল থাকতে পারে। ভুল চিকিৎসার ঝুঁকি এড়াতে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। নিজে জানুন, অন্যকেও জানান

— চিকুনগুনিয়া সম্পর্কে সচেতন থাকুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক