ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি
টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে
কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড
জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন
ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়েছে, ডিবির রমনা বিভাগের এসি পহন চাকমাকে বদলি করে বিমানবন্দর জোনের এসি দায়িত্ব দেওয়া হয়েছে। নিউমার্কেট জোনের এসি তারিক লতিফি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি মো.জাহাঙ্গীর কবিরকে নিউমার্কেট জোনের এসি হিসেবে বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানিয়েছে ডিএমপি।





