ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি?
এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা
মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’
থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী
সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মেয়ের মামলা!
এবার নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করেছেন এক সন্তান। এমনই ঘটনা ঘটেছে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায়। মেহরীন আহমেদ নামের ১৯ বছর বয়সী এক তরুণী মারধরের অভিযোগ এনে নিজের বাবা-মায়ের বিরুদ্ধে এই মামলা করেন।
আজ রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন ওই তরুণী। এরপর বিচারক অভিযোগের বিষয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এ পর মা জান্নাতুল ফেরদৌস এবং বাবা নাসির আহমেদকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন বিচরক।
ওই তরুণী ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী। মেয়েটির বাবা আসামি নাসির আহমেদ এটোমিক এনার্জি কমিশনের পরিচালক ও মা জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপের ম্যানেজার বলে জানা গেছে।
এ বিষয়ে আইনজীবী ইসফাকুর রহমান
গালিব জানিয়েছেন, নিজের সুরক্ষা চেয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অনুযায়ী আদালতে মামলাটি করেন বাদী মেহরীন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে সমন জারি করেছেন। জানতে চাইলে মামলার বাদী মেহরীন আহমেদ বলেন, ‘আমি সুন্দর একটি জীবন চাই। আমার মা ও বাবা আমাকে নির্যাতন করে। তাই আমি জাস্টিস পেতে আদালতে এসেছি।’ মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, গত ২৫ মে সন্ধ্যায় মোহাম্মদপুরের বাসায় তাকে তার মা জান্নাতুল ও বাবা নাসির শারীরিকভাবে আঘাত করেন। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজও করেন তারা। বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ার পরেও বাবা-মা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। তারা প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা দেন। অভিযোগে
আরও উল্লেখ করা হয়, পারিবারিক সম্পর্কের কারণে যে সব সম্পদ বা সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার মেহরিনের রয়েছে, তা থেকে তাকে বঞ্চিত ও বৈধ অধিকার প্রয়োগে বাধা দিচ্ছেন তার বাবা-মা। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা শারীরিকভাবে তাকে আঘাত করে শারীরিক নির্যাতন করেছেন, যার মাধ্যমে সহিংসতা ঘটেছে।