খেপে আগুন মিত্ররা, ইরানের হুকুমের আগেই চালাতে পারে হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

খেপে আগুন মিত্ররা, ইরানের হুকুমের আগেই চালাতে পারে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর খেপেছে ইরানের মিত্ররা। তারা এখন যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের জবাব দেওয়ার অধিকার আছে। তবে শুধু তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর না করে, এ অঞ্চলের অনেক ইরানি মিত্র ও ছায়া গোষ্ঠী নিজেরাই প্রতিক্রিয়া জানাতে পারে।’ অধ্যাপক শাহরাম বলেন, ‘এ অঞ্চলে এমন বহু গোষ্ঠী রয়েছে যারা তেহরানের আদেশ ছাড়াও নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে।’ তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক

ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে, যেগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতি খুব দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।’ বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, গোটা অঞ্চলই আরেকটি বিস্তৃত সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন যুদ্ধ এড়ানোর উপায় খুঁজছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা