ইসরায়েলে মাইক্রোসফট কার্যালয়ের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

ইসরায়েলে মাইক্রোসফট কার্যালয়ের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
ইসরায়েলে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরসেবা শহরে এ হামলায় কার্যালয়টির কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ইসরায়েলের দাবি, এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু আবাসিক ভবনও। শুক্রবার (২০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অগ্নিনির্বাপককর্মী ও প্যারামেডিকসরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের গাভ-ইয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় ইরানের হামলায়। হাসপাতালে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যালয়ে হামলা হয়েছে। হাসপাতালে হামলার উদ্দেশ্য নয়। তবে মাইক্রোসফটের কার্যালয়ের কাছে

হামলা নিয়ে কোনো মন্তব্য এখনো আসেনি। গত শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে অন্তত ৬৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। ইসরায়েলে নিহতের সংখ্যা ২৪। সূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা