সম্ভাব্য তিন উত্তরসূরির নাম ঘোষণা দিলেন খামেনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

সম্ভাব্য তিন উত্তরসূরির নাম ঘোষণা দিলেন খামেনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলি হামলার আশঙ্কায় এখন 'বাঙ্কারে' অবস্থান করছেন এবং তার মৃত্যুর ক্ষেত্রে সম্ভাব্য তিন উত্তরসূরির নাম ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই দাবি করা হয়েছে, যা ইরানের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। ক্রমবর্ধমান ইসরায়েলি আক্রমণের মুখে নিজের জীবন এবং ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো রক্ষা করতে খামেনি 'একটি অসাধারণ ধারাবাহিক পদক্ষেপ' নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শনিবার (২১ জুন) প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত তিনজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল অথবা আমেরিকা তাকে হত্যার চেষ্টা করতে পারে বলে খামেনি

বিশ্বাস করেন, আর সে কারণেই তিনি ইলেকট্রনিক যোগাযোগ স্থগিত করে একজন 'বিশ্বস্ত সহকারীর' মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন। সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো, খামেনি তার মৃত্যুর পর নেতৃত্ব দেওয়ার জন্য তিনজন সিনিয়র ধর্মীয় নেতার নাম জানিয়েছেন। তবে প্রতিবেদনে এই নেতাদের নাম প্রকাশ করা হয়নি। এর আগে গুঞ্জন ছিল যে খামেনির পুত্র মোজতবা তার উত্তরসূরি হতে পারেন, কিন্তু এই নতুন তালিকায় তার নাম নেই বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। প্রতিবেদনে ইরানের বর্তমান পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক কমান্ডারদের ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের

ওপর বিধিনিষেধ অন্তর্ভুক্ত রয়েছে। ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে বিমান হামলা শুরু করার পর থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা তুঙ্গে উঠেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে ৪৩০ জন নিহত এবং ৩,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন সম্পর্কে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই রিপোর্ট ইরান-ইসরায়েল সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে এসেছে এবং আঞ্চলিক রাজনীতিতে এর গভীর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর