ইরান ইস্যুতে নেতানিয়াহুর মুখোশ উন্মোচন করলেন ক্লিনটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

ইরান ইস্যুতে নেতানিয়াহুর মুখোশ উন্মোচন করলেন ক্লিনটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধের হুমকি নেতানিয়াহুর পুরনো কৌশল, যার মূল লক্ষ্য হলো—ক্ষমতা ধরে রাখা। সম্প্রতি মার্কিন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন বলেন, “নেতানিয়াহু অনেক দিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন। কারণ তিনি জানেন, যুদ্ধের অজুহাতে তার রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হয়। গত দুই দশকের বেশিরভাগ সময় তিনি ক্ষমতায় রয়েছেন। এটা কৌশল ছাড়া আর কিছুই নয়।” খবরটি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ। ক্লিনটনের মন্তব্যে স্পষ্ট হয়, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল যে যুদ্ধকৌশল গ্রহণ করেছে, সেটি বাস্তব নিরাপত্তা পরিস্থিতির চেয়ে

অনেক বেশি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমরা এখন যা দেখছি তা হলো সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা। এভাবে চলতে পারে না। আমি এই সহিংসতা বন্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলাম।” তবে ক্লিনটনের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই প্রকৃত অর্থে বৃহৎ আঞ্চলিক যুদ্ধ চান না। তাদের উদ্দেশ্য মূলত নিজ নিজ রাজনৈতিক অবস্থান শক্ত করা এবং জনমতকে প্রভাবিত করা। তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের আমাদের মিত্রদের পাশে থাকার বার্তা দিতে চাই আমরা। কিন্তু সেটি যেন নিরীহ সাধারণ মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে না হয়। যারা রাজনীতির সঙ্গে জড়িত নয়, শান্তিপূর্ণ জীবন চায়, তারাই শেষ পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় শিকার হয়।” এদিকে, ইসরায়েল

দাবি করছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতেই সামরিক হামলা চালাচ্ছে। তবে পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। ফলে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে উত্তেজনা ও সংঘর্ষের ঝুঁকি। যদিও যুক্তরাষ্ট্র এখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে তারা ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় এক সাবেক মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে এমন স্পষ্ট অভিযোগ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিল ক্লিনটনের এই বক্তব্য শুধু ইসরায়েলি সরকারের যুদ্ধনীতি নিয়েই নয়, বরং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন তুলবে বিশ্বমঞ্চে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর