ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ June, ২০২৫

ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ June, ২০২৫ |
চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে তিন দেশই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে। শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে চীনের পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক, এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী সরাসরি অংশ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের প্রথম পর্বে যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ। বৈঠক শেষে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপক্ষীয় এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দিয়েছে। বৈঠকে জনকেন্দ্রিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য,

বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, শিক্ষা ও সংস্কৃতি এই সব খাতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে পাকিস্তান প্রস্তুত।” বৈঠকে অংশগ্রহণকারী তিনটি দেশই একমত হয়েছে যে, সহযোগিতা পরিচালিত হবে উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে। সব পক্ষই জয়-জিত (win-win) দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ