ইরানে মোসাদের ৫৪ গুপ্তচর গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

ইরানে মোসাদের ৫৪ গুপ্তচর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে গোয়েন্দা ও সাইবার যুদ্ধও তীব্র আকার ধারণ করেছে। এমন সময়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। বার্তাসংস্থা আনাদোলু ও ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গ্রেফতার অভিযানটি পরিচালিত হয়েছে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে, যেখানে পরিস্থিতি শুরু থেকেই উত্তপ্ত ছিল। খুজেস্তানের প্রসিকিউটর অফিস জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে “শত্রুর পক্ষ হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার” অভিযোগ আনা হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তদন্তে প্রমাণ মিলেছে যে গ্রেফতা হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের

মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। এর মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য পাচার, বিভ্রান্তিমূলক প্রচার ও গোপন অপারেশনে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে ইরানি কর্তৃপক্ষ। সংঘাতের প্রেক্ষাপট গত ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় দুই দেশই একে অপরের বিরুদ্ধে বিমান হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংঘাতের ফলে দুই দেশের মধ্যে ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটেছে। ইসরায়েলের সরকারি সূত্র অনুযায়ী, ইরানের হামলায় ২৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। এই সময়ের মধ্যে উভয় দেশেই সাইবার হামলা ও

গুপ্তচরবৃত্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৫৪ জন গুপ্তচর গ্রেপ্তারের ঘটনাকে এই সংঘাতের গোপন ও তথ্যভিত্তিক যুদ্ধের অংশ হিসেবে দেখছে বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের গুপ্তচরবৃত্তি ও তার বিরুদ্ধে দমন-পীড়ন প্রমাণ করে যে, ইরান-ইসরায়েল সংঘাত শুধু সামরিক নয়, বরং তথ্য, প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক যুদ্ধেও রূপ নিচ্ছে। মোসাদের কার্যকলাপ মোকাবিলায় ইরান তার গোয়েন্দা নজরদারি আরও জোরদার করছে। এদিকে আন্তর্জাতিক মহল এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ বারবার উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও, বাস্তব পরিস্থিতিতে সংঘর্ষ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর