গাজায় ইসরাইলি বর্বরতায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ June, ২০২৫

গাজায় ইসরাইলি বর্বরতায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ June, ২০২৫ |
ইরানের সাথে যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শুক্রবার (২০ জুন) গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও দেইর আল-বালাহের পশ্চিমে একটি বাড়িতে জেট বিমান হামলায় আরো বেশ কয়েকজন নিহত হয়েছেন। একাধিক হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে মানবিক সাহায্যের অপেক্ষায় থাকা কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, মধ্য গাজায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৩ জন মানবিক সাহায্যের জন্য এসেছিলেন। গাজা সিটিতে আরো ২৩ জন প্রাণ হারিয়েছেন। দক্ষিণ গাজায় ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১

জন ত্রাণপ্রার্থীও ছিলেন। আল জাজিরা জানিয়েছে, ২৭ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে ত্রাণ কেন্দ্রের কাছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। ত্রাণসামগ্রী বিতরণের দায়িত্বপ্রাপ্ত ইসরাইলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত এই সংস্থাটি গাজায় নিরাপদে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ’ব্যর্থতা’ হয়েছে বলে জাতিসঙ্ঘ সমালোচনা করেছে। অন্যান্য সাহায্য সংস্থাগুলো এর আগেই সতর্ক করে দিয়েছিল, মার্চের শুরু থেকে ইসরাইল সম্পূর্ণ অবরোধ আরোপের পর গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বৃহস্পতিবার বলেন, এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর গুলিতে সাহায্য নিতে আসা ৪০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন হাজার ২০৩

জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ