এবার একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

এবার একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টিরও বেশি মাল্টিলঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। এ তথ্য জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পারমাণবিক শক্তিধর দেশটি এ মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তবে মিসাইল ছোড়ার ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। উত্তর কোরিয়া যেসব মাল্টিলঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে, সেগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশন অনুযায়ী, উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না। তবে দেশটি এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনি কখনো। এদিকে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে দেশটি। উত্তর কোরিয়ার সরকারি

বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। সরকারি এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, ‘এই যুদ্ধে ইরান একা নয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না। আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা। আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর