ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায়
শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা
সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর
গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন
গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে
লাফিয়ে বাড়ছে তেলের দাম
ইসরাইল বুধবার রাতে ইরানের নাতাঞ্জ ও আরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর যুদ্ধ ও তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্স ৮৮ সেন্ট বা ১.১৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় ৭৭.৫৮ ডলারে। এর আগের দিনও বাজারে তেলের দাম উচ্চমাত্রার ওঠানামা লক্ষ্য করা যায়। ইরান-ইসরাইল সংঘাতের জেরে বুধবার তেলের মূল্য ২.৭ শতাংশ পর্যন্ত পড়ে যায়, যদিও পরে আবার তা ০.৩ শতাংশ বৃদ্ধি পায়।
আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘ইসরাইল-ইরান উত্তেজনার পরবর্তী ধাপ— অর্থাৎ, যুক্তরাষ্ট্র হামলা চালাবে নাকি শান্তি আলোচনায়
যাবে—তা স্পষ্ট না হওয়া পর্যন্ত তেলের দামে ঝুঁকিভিত্তিক প্রিমিয়াম বজায় থাকবে’। গোল্ডম্যান স্যাকস এক বিশ্লেষণে জানায়, ইরান থেকে তেল সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা এবং বিস্তৃত সংঘর্ষের ঝুঁকির কারণে ব্যারেল প্রতি ১০ ডলার পর্যন্ত ভূ-রাজনৈতিক প্রিমিয়াম যৌক্তিক। এমনকি ব্রেন্ট ক্রুড ৯০ ডলারের ওপরে উঠে যেতে পারে। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের হামলায় যোগ দেবে কিনা, সে বিষয়ে এখনো তিনি সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে ফিলিপ নোভা-এর বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, ‘ট্রাম্পের পররাষ্ট্রনীতির অনিশ্চয়তা বাজারকে অস্থির করে রেখেছে। তেলের সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে এমন কোনো স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছে বাজার’।