ইরানের প্রতিক্রিয়া আত্মরক্ষামূলক: পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

ইরানের প্রতিক্রিয়া আত্মরক্ষামূলক: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
ইরানে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ এবং ‘আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে আব্বাস আরাগচি এ মন্তব্য করেন। মঙ্গলবার (১৭ জুন) ঢাকার ইরান দূতাবাস এ তথ্য জানিয়েছে। আরাগচি জানান, এই হামলাগুলো শুক্রবার (১৩ জুন) সকালেই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শুরু হয়, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা চলছিল এবং এর ষষ্ঠ দফা ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আব্বাস আরাগচি জোর দিয়ে বলেন, নতাঞ্জের পরমাণু স্থাপনায় ও তেহরানের আবাসিক এলাকায় হামলা, বেসামরিক নাগরিক, পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিজ বাড়িতে হত্যা আন্তর্জাতিক আইনের

মৌলিক নীতিমালার পরিপন্থি এবং বেআইনি। তিনি কিছু দেশের পক্ষ থেকে ইরানের প্রতি সমর্থনের কথা উল্লেখ করে ইউরোপীয় দেশগুলোর দুর্বল প্রতিক্রিয়ার সমালোচনা করে বলেন, কেউ কেউ ইসরায়েলকে দোষারোপ করার পরিবর্তে বরং ইরানকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি স্পষ্ট করে জানান, ইরানের পাল্টা হামলা আন্তর্জাতিক আইনে স্বীকৃত এবং ‘বৈধ আত্মরক্ষা’ নীতির আওতায়, যা শুধু ‘অধিকৃত ভূখণ্ডে’ অবস্থিত সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের তেল শোধনাগার ও অর্থনৈতিক অঞ্চল লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর ইসরায়েলের অর্থনৈতিক স্থাপনায় পাল্টা জবাব দেওয়া হয়েছে। তিনি এই আগ্রাসনের বিশ্বব্যাপী নিন্দা জানানোর আহ্বান জানান এবং সতর্ক করে দেন যে এ ধরনের বিপজ্জনক কর্মকাণ্ডের প্রতি উদাসীনতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এদিকে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাক্বাঈ, সামাজিকযোগাযোগমাধ্যমে (এক্স) লিখেছেন, ‘আগ্রাসী ইসরায়েলি শাসকগোষ্ঠী তাদের প্রচারে এমনভাবে উপস্থাপন করছে যেন তারা অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালায় এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে না। কিন্তু বাস্তবতা ভিন্ন, মাত্র তিনটি হামলায় ৭০ জনের বেশি নারী ও শিশু নিহত হয়েছে। চামরান শহরতলীর যে ভবনে হামলা চালানো হয়েছিল, সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ২০ শিশুর মধ্যে এখনও ১০ জনের মরদেহ উদ্ধার করা যায়নি। আগ্রাসী শাসকগোষ্ঠী একদিক থেকে ঠিকই বলেছে তারা সত্যিই নির্ভুলভাবে হামলা করে কিন্তু সেই হামলার লক্ষ্য নারী ও শিশুরা। এই বর্বরতা তাদের স্বভাবসুলভ আচরণ। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক