‘আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

‘আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না; বরং যুদ্ধ শেষ হবে। সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেছেন। খামেনিকে হত্যা চেষ্টার ব্যাপারে প্রশ্ন করলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। আমি বিস্তারিত কিছু বলব না। কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি তাহলে যুদ্ধ বাড়বে না। এটি যুদ্ধ বন্ধ করবে। এদিকে বার্তাসংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের বরাতে আজ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় রাজি আছে ইরান। এজন্য তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর শরণাপন্ন

হয়েছে। এছাড়া রয়টার্সের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে- ইরান পারমাণবিক আলোচনায় নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে নেতানিয়াহু বলেছেন, ইরান সত্যিকার অর্থে আলোচনা চায় না। এ ব্যাপারে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে বলেও দাবি করেন তিনি। এদিকে রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যায় ভেটো দিয়েছেন। এরপর আজ নেতানিয়াহু জানালেন- তারা খামেনিকে হত্যার চেষ্টা বাদ দেননি। সূত্র: এবিসি নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা