আমার হস্তক্ষেপেই থেমেছে বিশ্বের বহু সংঘাত: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

আমার হস্তক্ষেপেই থেমেছে বিশ্বের বহু সংঘাত: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন যে, তাঁর হস্তক্ষেপেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘর্ষ থেমেছে বা থামছে। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরান শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবে—যেমনটা তিনি ভারত ও পাকিস্তানকে করিয়েছেন বলে দাবি করেন। ট্রাম্প লিখেছেন, “ইরান ও ইসরায়েলের উচিত চুক্তি করা এবং তারা শিগগিরই তা করবে, ঠিক যেমনটা আমি ভারত ও পাকিস্তানকে করিয়েছিলাম।” তিনি আরও দাবি করেন, “সেখানে (ভারত-পাকিস্তান) আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যকে একটি কৌশল হিসেবে ব্যবহার করে দুই নেতাকে আলোচনায় রাজি করিয়ে দ্রুত যুদ্ধ থামাতে সক্ষম হয়েছিলাম।” তবে ট্রাম্পের এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ভাষ্য,

পাকিস্তানই মূলত যুদ্ধবিরতির জন্য এগিয়ে আসে, সেখানে যুক্তরাষ্ট্রের কোনও মধ্যস্থতার বিষয়টি ছিল না। ট্রাম্প এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানে তিন দিনে অন্তত ২৪৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তেহরান, আহত হয়েছে আরও ১২০০ জনের বেশি। বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান এবং ইসরায়েল-ইরানের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। তাই দুই ভিন্ন সংঘাতের মাঝে সরল তুলনা করা বাস্তবতার প্রতিফলন নয়। তবে ট্রাম্প নিজের কূটনৈতিক দক্ষতা ও নেতৃত্বগুণকে সামনে এনে আগামী মার্কিন নির্বাচনকে ঘিরে জনমত তৈরির চেষ্টা করছেন বলেই ধারণা বিশ্লেষকদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে