ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত
যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ
ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত
সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা
ট্রাম্প-পুতিনের ফোনালাপ নিয়ে যা জানাল ক্রেমলিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন। তবে আরও গুরুত্বপূর্ণভাবে তিনি কথা বলেন ইরান নিয়ে- একটি দেশ যা তিনি খুব ভালোভাবেই চেনেন। আমরা দীর্ঘ সময় এ নিয়ে আলোচনা করেছি।’
ক্রেমলিন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন। এবং সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পুতিন। রাশিয়া মনে করে, এই সংঘাত মধ্যপ্রাচ্য অঞ্চলের
সমগ্র পরিস্থিতির জন্য অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনবে। পুতিনের সহযোগী ইউরি উশাকভ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সমগ্র পরিস্থিতির জন্য অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনবে। পুতিনের সহযোগী ইউরি উশাকভ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



