জনআকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: নুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

জনআকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই। কারণ এ সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্যের মিটিংয়ে বলেছিলাম, জনআকাঙ্ক্ষা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় গলাচিপা অফিসার্স ক্লাবে নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩

আসনের মনোনয়ন প্রত্যাশী গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সী, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ এনিম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম প্রমুখ। প্রধান অতিথি নুরুল হক নুর বলেন, ২০১৮ সালে কোটা আন্দোলন না করলে, ছাত্র-জনতা তাজা প্রাণ না দিলে এই জুলাই ২৪-এর জন্ম

হতো না, তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণঅধিকার পরিষদ দল কোনো লেজুড়বৃত্তি করে দল গঠন করে রাজপথে আসেনি। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কোনো একটি দলের নেতাকর্মীদের লেজুড়বৃত্তি না করে নাগরিকদের সেবা প্রদান করার অনুরোধ জানান। তা না হলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দেশ দিলাম ওই অফিসারের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর