যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় তরুণের হাত-পা বাঁধল পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫
     ১০:১৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় তরুণের হাত-পা বাঁধল পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ১০:১৮ 103 ভিউ
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে হাত-পা বেঁধে মাটিতে চেপে ধরে পুলিশ। এমনকি দুজন হাঁটু গেড়ে তার ওপর বসে ছিলেন। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিওয়ার্ক বিমানবন্দরে ওই ঘটনা ঘটে। গত রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিওয়ার্ক বিমানবন্দর থেকে কুনাল জৈন নামের এক অনাবাসী ভারতীয় ওই ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, ভুক্তভোগী তরুণকে মাটিতে ফেলে চেপে ধরেছে পুলিশ। এরপর দুজন তার দেহের ওপর বসে পড়েন। এ সময় অন্যরা তরুণকে পিছমোড়া করে হাতকড়া পরান। ঘটনার আকস্মিকতায় তরুণ কাঁদতে শুরু করেন। এ সময় তার শ্বাস কষ্টও হচ্ছিল। ভিডিও পোস্টকারী কুনাল বলেন, সম্ভবত ওই তরুণকে নিওয়ার্ক থেকে ভারতে

ফেরত পাঠানো হচ্ছিল। তিনি তো অপরাধী নন। তবু কর্তৃপক্ষ তার সঙ্গে এমন আচরণ কেন করল। এ ঘটনাকে মানবিক ট্র্যাজেডি উল্লেখ করে তিনি লিখেন, ওই তরুণ কারও ক্ষতি করেননি। স্বপ্ন ধাওয়া করে ‍যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এদিকে তরুণকে নির্যাতনের ছবি ও ভিডিও ভাইরাল হলে ভারতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নরেন্দ্র মোদির দুর্বল পররাষ্ট্র নীতির সমালোচনা করছেন । তারা বলছেন, ভারতের তীব্র প্রতিবাদ করার মানসিকতা না থাকায় অভিবাসীরা আক্রান্ত হচ্ছেন। সমালোচনার পর নড়েচড়ে বসেছে নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট। তারা এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু যোগাযোগের পর কী ঘটেছে তা এখনো জানা যায়নি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসনবিরোধী অভিযান শুরু করেন। যুক্তরাষ্ট্রব্যাপী

অভিযানে হাজারো অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিমানে করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। তবে যখন কেউ উগ্র আচরণ করেন, বিমানে উঠতে চান না তখন হাত-পা বাঁধে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই তরুণও উগ্র আচরণ করেছিলেন। বিমানের অন্য যাত্রীদের জন্য হুমকি মনে করে পুলিশ এ ধরনের কঠোর ব্যবস্থা নিয়ে থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা