সরকারি নির্ধারিত দামেও বিক্রি হচ্ছে না চামড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ June, ২০২৫

সরকারি নির্ধারিত দামেও বিক্রি হচ্ছে না চামড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ June, ২০২৫ |
কোরবানি শেষে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে পশুর চামড়া আসতে শুরু করেছে সাভারে। তবে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া। বিক্রেতাদের দাবি, চামড়ার মান তুলনামূলক ভালো হলেও ন্যায্য মূল্য মিলছে না। অন্যদিকে লোকসানের অজুহাতে নির্ধারিত দামেও চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা। শনিবার (০৭ জুন) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও হাজারীবাগ ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। প্রতিবারের মতো এবারও ঢাকায় কোরবানির গরুর কাঁচা চামড়া মানভেদে ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। একাধিক আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের ভাষ্য, না বুঝেই মৌসুমি ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কিনে নিয়ে আসেন। তবে চামড়ার বাজার ভালো না। রাজধানীর লালবাগে কয়েকজন চামড়া ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা

গেছে, তারা মানভেদে গরুর চামড়া ৬০০ থেকে ৭০০ টাকায় কিনছেন। ব্যবসায়ীদের দাবি, কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে (লবণ ও শ্রমিকের মজুরি) প্রায় ৪০০ টাকা খরচ পড়বে। বর্তমানে বাজার ভালো না হওয়ায় তাই আগেরবারের চেয়ে কিছুটা কম দামে চামড়া কিনছেন তারা। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর কোরবানি ঈদে ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকেরা। এ জন্য বাজার স্থিতিশীল রাখতে ট্যানারি প্রতিষ্ঠানগুলো সরাসরি কাঁচা চামড়া কিনছে। এ বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান সাখাওয়াত উল্লাহ বলেন, চলতি বছর চামড়ার সরবরাহ ভালো হলেও ছোট গরুর চামড়াই বেশি। তবে গত বছরের তুলনায় এবার প্রতিটি চামড়ায় ১০০ থেকে ১৫০ টাকা

বেশি দাম রয়েছে বলেও দাবি করেন তিনি। সাভার কাঁচা চামড়া আড়ত মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক (সোহরাব) বলেন, সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়। কারণ, চামড়ার সঙ্গে লবণ ও শ্রমিক খরচ যুক্ত হবে। নির্ধারিত দামে চামড়া কিনলে লোকসান হবে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এর আগে, গত ২৫ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করে সরকার। রাজধানীতে কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া রাজধানীর বাইরে চামড়ার

দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা। পাশাপাশি খাসির লবণযুক্ত চামড়া ২২ থেকে ২৭ টাকা ও বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী দিলেন সালাহউদ্দিন আহমদ ইতিহাসের সেরা ব্যালনের ডি’অর: মেসিকে পেছনে ফেললেন রোনালদো ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে মির্জা ফয়সলের ‘অলৌকিক বিজয়’ তাইজুলের জোড়া আঘাতে মিরপুরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ ৫ আগস্ট যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলা-ভাঙচুর, প্রতিহতে পুলিশের গুলিতে নিহত: মামলায় মৃত্যুদণ্ড হানিফের! রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে বিপর্যস্ত ৬৯ শতাংশ পরিবার আমার দেশ-এর প্রোপাগান্ডা, তুরাগ থেকে বিমানসেনার লাশ উদ্ধার, বাহিনীতে র নাকি টিটিপির তৎপরতা: প্রশ্ন অনেক হারিয়েছ ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প