দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৫

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ |
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, মঙ্গলবার (৩ জুন) বিকালে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্বামী শহিদ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতরা হলেন- কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭), তার ছোট বোন মাছুমা বেগম (২৫)। তাদের মা হাজিরা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক

মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষে বাধা দিলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগমকে কুপিয়ে জখম করেন চাচা মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মা হাজিরাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে হাসপাতালে পাঠানো হয়েছে। কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট