ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর
যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের
ডিসেম্বর থেকে এপ্রিলে ভোটের তারিখ দিলে জনমনে শঙ্কা কেটে যাবে
ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের তারিখ দিলেই জনমনে শঙ্কা কেটে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘সব দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছে। উনার (ড. ইউনূস) নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এটা চেয়েছি। নির্বাচনের তারিখের বিষয়ে বলেছি, জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে ও জুন বাদ দিলে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে। এর ভেতরেই একটা তারিখ ঘোষণার জন্য
প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি সুবিধামতো সময়ে প্রধান উপদেষ্টা তারিখ দিলেই জনমনে যে শঙ্কা ও অস্বস্তি আছে, তা কেটে যাবে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো নির্বাচনি প্রস্তুতির জন্য প্রচারণায় মনোযোগী হবে। প্রবাসীদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমতল করা) অনেক আগে থেকে তৈরি করতে হবে। জামায়াতের নায়েবে আমির বলেন, সংস্কারের বিষয়ে বলেছি, জুলাইয়ের ভিতরে সংস্কার সম্পন্ন করতে হবে। তারপর একটা জুলাই সনদ হবে যেখানে স্বাক্ষর করার জন্য সব রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়েছি।