ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ‘বিরতি’ ঘোষণা যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৫

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ‘বিরতি’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ |
ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে নতুন এক নির্দেশনা হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের দপ্তর থেকে জারি করা হয়েছে এবং তা জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি), মার্কিন অর্থ দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া ‘সর্বোচ্চ চাপ’ নীতি বর্তমানে কার্যত স্থবির অবস্থায় রয়েছে। মূলত প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে এই নীতির গতি থেমে গেছে। সূত্রটি আরও জানায়, এনএসসি-তে প্রায় ১০০ জনের বেশি কর্মকর্তা

ছুটিতে থাকার কারণে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অসংগতি দেখা দিচ্ছে। প্রশ্ন উঠছে, কেন এমন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জাতীয় নিরাপত্তা পরিষদ বা অর্থ দপ্তরের পরিবর্তে প্রেস সচিবের দপ্তর থেকে এলো? বিশ্লেষকদের মতে, প্রশাসনের ভেতরে দায়িত্ব ভাগাভাগি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে এনএসসি এবং ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের মধ্যে কে কোন সিদ্ধান্ত নেবে, তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি, এনএসসি-র নিজস্ব যোগাযোগ টিমও কার্যত ভেঙে পড়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা বিরতি এমন সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, বিশেষত গাজা ও লেবাননের পরিস্থিতি ঘিরে ইরান ও তার মিত্রদের ওপর নজরদারি বৃদ্ধি পেয়েছে। এই সিদ্ধান্তে মার্কিন পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে — যুক্তরাষ্ট্র

কি কৌশলগতভাবে ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার দিকে এগোচ্ছে? অন্যদিকে, হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি এই বিরতির সময়সীমা কতদিন থাকবে কিংবা কবে নাগাদ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পুনরায় বিবেচনায় নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া