হাজারো অবৈধ ভারতীয়কে বের করে দিল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫

হাজারো অবৈধ ভারতীয়কে বের করে দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ |
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলতি বছর ব্যাপক সংখ্যক অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অন্তত ১,০৮০ ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এদের বেশিরভাগই ছিলেন অবৈধভাবে অবস্থানকারী। শুক্রবার (৩০ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে প্রায় ৬২ শতাংশই দেশে ফিরেছেন বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে। বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন। জয়সওয়াল বলেন, অবৈধভাবে যাওয়া বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের ফেরত আনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। যেসব ভারতীয়কে ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া

যায়, তাদের আমরা ফিরিয়ে নিচ্ছি। তিনি আরও জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং এই প্রক্রিয়াটি ‘দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে’ পরিচালিত হচ্ছে। এদিকে একই সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান টানাপোড়েন নিয়েও কথা বলেন। ট্রাম্প প্রশাসনের অধীনে নতুন ভিসা নীতির প্রেক্ষাপটে ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সম্প্রতি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসার ইন্টারভিউ আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলসহ অতিরিক্ত তথ্য যাচাইয়ের ওপর জোর দেওয়া হবে এবং নতুন ইন্টারভিউ গ্রহণ আপাতত বন্ধ থাকবে। রণধীর জয়সওয়াল বলেন, বিদেশে অবস্থানকারী ভারতীয়

শিক্ষার্থীদের কল্যাণের বিষয়টি সর্বদা আমাদের অগ্রাধিকারে থাকবে। আমরা আশা করি, মার্কিন কর্তৃপক্ষ ভিসার আবেদন মূল্যায়নের ক্ষেত্রে যোগ্যতাকে গুরুত্ব দেবে এবং ভারতীয় শিক্ষার্থীরা যথাসময়ে তাদের একাডেমিক প্রোগ্রামে যোগ দিতে পারবে। এই নতুন নীতির ফলে যেসব ভারতীয় শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এ ধরনের কঠোরতা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি বৈধ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও কড়াকড়ি বৃদ্ধি পাওয়া একটি স্পষ্ট বার্তা। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ অনেকটাই কঠিন হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া