ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরাইল: হোয়াইট হাউস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরাইল: হোয়াইট হাউস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরাইল ইতোমধ্যেই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটিতে ইসরায়েল সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই ইসরাইল এই প্রস্তাবে সায় দেয়।’ তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে আলোচনাগুলো এখনো চলছে, এবং আমরা আশাবাদী যে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে—যার মাধ্যমে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে।’ এই বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এখনো হামাসের পক্ষ

থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা জানি না হামাস প্রস্তাবটি গ্রহণ করেছে কি না। তবে আমাদের বিশ্বাস, এই চুক্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ‘তাই আমরা কিছুটা আশাবাদী—একটি গুরুত্বপূর্ণ আশাবাদ,’ মন্তব্য করেন ট্যামি ব্রুস। তবে সৌদি ও ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ৬০ দিনের যুদ্ধবিরতির খবরে হোয়াইট হাউস নিশ্চিত করেনি। প্রেস সেক্রেটারি লেভিট বলেন, ‘যদি কোনো ঘোষণা দেওয়ার থাকে, তা প্রেসিডেন্ট, আমি বা বিশেষ দূত উইটকফের পক্ষ থেকেই আসবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক