পরিত্যক্ত বাড়িতে মিলল ১৭ মরদেহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

পরিত্যক্ত বাড়িতে মিলল ১৭ মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
মেক্সিকোতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে একটি বাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। বুধবার ( ২৮ মে) সিবিএস নিউজের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে একটি পরিত্যক্ত বাড়িতে ১৭টি মৃতদেহ পাওয়া গেছে। গত সপ্তাহে গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার এবং ক্যাডাভার কুকুর ব্যবহার করে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছুরি, মাচেট, কোদাল এবং বেলচা উদ্ধার করা হয়েছে। প্রসিকিউটরদের মতে, পাঁচজন ভিকটিম। চার পুরুষ এবং এক নারী- নিখোঁজ ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন। রাজ্যের একজন কর্মকর্তা জর্জ জিমেনেজ সাংবাদিকদের জানান, তাদের পরিবারকে এ

বিষয়ে অবহিত করা হচ্ছে। গুয়ানাজুয়াতো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্য হিসেবে পরিচিত। এ রাজ্যটিতে সান্তা রোজা ডি লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘাতের কারণে প্রায়ই হত্যাকাণ্ড ঘটে। গত বছর এই রাজ্যে তিন হাজার ১৫১টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়, যা দেশের মোট হত্যাকাণ্ডের ১০ দশমিক ৫ শতাংশ। চলতি মাসের শুরুতে গুয়ানাজুয়াতোতে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ সাতজন নিহত হন। এছাড়া, গত ফেব্রুয়ারিতে আটজন এবং গত ডিসেম্বরে আরও আটজন নিহত হন। গত অক্টোবরে, নির্যাতনের চিহ্নসহ ১২ পুলিশ কর্মকর্তার মৃতদেহ পাওয়া যায়, যেখানে কার্টেলের বার্তাও পাওয়া যায়। মেক্সিকোতে ২০০৬ সাল থেকে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার সহিংস মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এছাড়া এ সময়ে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এসবের বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী