ঈদুল আজহার তারিখ ঘোষণা করল যেসব দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল যেসব দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশ। এর মধ্যে রয়েছে- সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই অন্যতম। মঙ্গলবার বেশকিছু দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল আজহার তারিখ নির্ধারণ করেছেন তারা। এরমধ্যে সবার আগে ঈদের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) ঈদুল আজহা পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটি। দেশটির জাতীয় জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এদিকে চাঁদ দেখা গেছে সৌদি আরবেও। ফলে আগামী ৬ জুন পবিত্র হজের পরদিন ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে দেশটি।

দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। এছাড়া ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমান। এসব দেশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকেই জিলহজ মাস শুরু হচ্ছে। ধর্মীয় কর্তৃপক্ষ ও আঞ্চলিক চাঁদ দেখার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। দেশটিতে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ঈদ পালিত হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ৬ জুন সে

দেশে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছেন। ৭ জুন ঈদ উদযাপন করবে যেসব দেশ: মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ব্রুনেই, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশকিছু দেশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় ২৯ মে জিলহজ মাস শুরু হবে। ফলে এসব দেশে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ২৮ মে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দেবে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন। তবে ৭ জুন তারিখই ঈদের সম্ভাব্য দিন হিসেবে ভাবা হচ্ছে। ইতোমধ্যে ঈদ উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী