সৌদিতে মদ বিক্রির অনুমতির খবর ‘ভুয়া’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫
     ৮:৪৭ পূর্বাহ্ণ

সৌদিতে মদ বিক্রির অনুমতির খবর ‘ভুয়া’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৮:৪৭ 91 ভিউ
মদ বিক্রির অনুমতি দেবে সৌদি আরব—খবরটি ভুয়া। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ পেলেও তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সৌদি সংশ্লিষ্ট সূত্র। তারা জানান, এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নীতিগত পরিবর্তন হয়নি। সৌদি আরবের বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে এসব দাবি অসামঞ্জস্যপূর্ণ। রয়টার্স। এর আগে ২০৩৪ সালের ফিফা ফুটবল টুর্নামেন্ট এবং ২০৩০ সালের এক্সপোসহ আন্তর্জাতিক সব বড় বড় ইভেন্টে পর্যটকদের আকর্ষণ করতে ৬০০ স্থানে মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি—এমন খবর প্রকাশ পেয়েছিল। বলা হচ্ছিল ৭৩ বছরের পর এ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আরও বলা হয়েছিল, বিলাসবহুল হোটেল, পাঁচ তারকা রিসোর্ট এবং পর্যটন উন্নয়নসহ লাইসেন্সপ্রাপ্ত

স্থানগুলিতে ওয়াইন, বিয়ারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সোমবার, রয়টার্সে দেওয়া বিবৃতিতে একজন সৌদি কর্মকর্তা খবরটি অস্বীকার করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র আরব নিউজকে জানিয়েছে ‘এই দাবিগুলোর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই এবং সৌদি আরবে বিদ্যমান নীতি বা বিধিনিষেধ প্রতিফলিত হয় না।’ যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর বিন সুলতান আল সৌদ ফেব্রুয়ারিতে বলেছিলেন, ২০৩৪ সালের টুর্নামেন্টের স্ট্যান্ডে অ্যালকোহল পাওয়া যাবে না। তিনি বলেন, ‘প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি আছে, আমরা আমাদের সীমানার মধ্যে থাকা মানুষদের থাকার ব্যবস্থা করতে পেরে খুশি। তবে আমরা অন্য কারো জন্য আমাদের সংস্কৃতি পরিবর্তন করতে চাই না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া