আর কোনো তালবাহানা নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে : খোকন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

আর কোনো তালবাহানা নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে : খোকন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘নির্বাচন এখন সাধারণ মানুষ তথা সর্বস্তরের মানুষের দাবি, এ নির্বাচনের জন্যই এত লড়াই, সংগ্রাম, মামলা, হামলা, গুম, খুন। তাই এখন সময় এসেছে এটি আদায় করার। অন্তবর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো তাল বাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’ মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্ততিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, ‘আওয়ামী দুঃশাসনের ১৬ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী, জন্মবার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে

পারিনি। জাতীয় ও সাংগঠনিক কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারিনি। এবার আর কোনো ধরনের বাধা নেই।’ তিনি বলেন, ‘আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করব। সবার স্বাধ্যমতো আমরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে কারো উপর যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয়। কোনো ধরনের অসঙ্গতি যদি লক্ষ্য করা যায় তবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব। নরসিংদী সদর ও শহর বিএনপির যৌথ আয়োজনে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সদর উপজেলা

বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান