গান আবৃত্তিতে নজরুলের জন্মজয়ন্তী পালিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ May, ২০২৫

গান আবৃত্তিতে নজরুলের জন্মজয়ন্তী পালিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ May, ২০২৫ |
নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিভিন্ন স্থানে সভা, গান, আবৃত্তি ও নৃত্য, কুইজ ও পুস্তক প্রদর্শনী হয়েছে। প্রতিনিধিরা জানান : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি মঞ্চের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার আব্দুল করিম ভবনের ২ নম্বর গ্যালারিতে সভা, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন হয়েছে। দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। মুখ্য আলোচক ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। বক্তব্য দেন আবৃত্তি মঞ্চের সভাপতি তাসলিম হাসান। শেরপুরে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ স্লোগানে রোববার রাতে জাতীয় কবি কাজী

নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খান, জামায়ত নেতা মাওলানা আব্দুল বাতেন প্রমুখ। ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের উদ্যোগে সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সভা ও সংগীত পরিবেশন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের পরিচালক অধ্যাপক আহসানুল হক। সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য দেন ভ‚টিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম গোলাম,

গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক প্রমুখ। জয়পুরহাটে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে সোমবার পুস্তক প্রদর্শনী হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি