আসামে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

আসামে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজ্যপুলিশ। রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। সোমবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, গ্রেফতার এ ৫০ জনের আত্মীয়-স্বজনদের দাবি, তারা সবাই ভারতের নাগরিক। আসাম পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এ ৫০ জনকে রাজ্যের রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে। ইতোমধ্যে সেখানে তাদের স্বজনরা প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে আসা শুরু করেছেন। পুলিশ সেসব নথি ও কাগজপত্র যাচাই করছে। আসাম পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্য সরকার আসামে আশ্রিত অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের শনাক্ত করা এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই

সিদ্ধান্ত অনুসারে পুলিশকে রাজ্যজুড়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অভিযানেই শনি ও রোববার গ্রেফতার করা হয়েছে এই ৫০ জনকে। এদিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে শনিবার আসামের মুড়িগাঁও জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ৯ বাংলাদেশিকে। তাদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত করা হয়েছে। ‘বর্তমানে তাদের গোলপাড়া ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। দাপ্তরিক ফর্মালিটিজ শেষের পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে,’ বলেছেন আসাম রাজ্য পুলিশের এক কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী