গাজায় ত্রাণ লুটের অভিযোগে ৪ জনকে হত্যা, যা বলল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

গাজায় ত্রাণ লুটের অভিযোগে ৪ জনকে হত্যা, যা বলল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
গাজায় সম্প্রতি প্রবেশ করতে শুরু করা ত্রাণবাহী ট্রাক থেকে লুটপাটের অভিযোগে চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস-সংশ্লিষ্ট বাহিনী। এ ঘটনায় দক্ষিণ গাজার এক প্রভাবশালী গোত্রপতির তরফ থেকে হামাসের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, ওই চারজনের বিরুদ্ধে গত সপ্তাহে সংঘটিত একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল। যে ঘটনায় ত্রাণবাহী ট্রাক রক্ষা করতে গিয়ে ইসরাইলি বিমান হামলায় গাজার ৬ জন নিরাপত্তাকর্মী নিহত হন। সূত্রটি জানায়, ‘এ চার অপরাধী লুটপাটে জড়িত ছিল এবং ত্রাণ সুরক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য দায়ী’। নিজেদেরকে ‘ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন’ হিসেবে

পরিচয় দেওয়া হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ছায়া সংগঠন জানিয়েছে, আরও ৭ জন সন্দেহভাজনের খোঁজ চলছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল গত সপ্তাহে গাজা অবরোধ আংশিকভাবে শিথিল করে। এর ফলে টানা কয়েক মাস পর প্রথমবারের মতো মানবিক ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করতে শুরু করে। তবে এই ত্রাণসামগ্রী বিতরণে লুটপাট বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ত্রাণ সংস্থাগুলোর মতে, ইসরাইলি অবরোধের কারণে গাজার লাখ লাখ মানুষ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে। আর সেই নিষ্পেষণই মানুষকে ত্রাণ লুটে বাধ্য করছে। তবে ইসরাইল হামাসকেই এই ত্রাণ চুরির জন্য দায়ী করছে, যা রীতিমত ভিত্তিহীন বলে অস্বীকার করেছে হামাস। ইসরাইলি সেনাবাহিনীর মতে, হামাসের নিয়োজিত নিরাপত্তা বাহিনী ত্রাণ সুরক্ষার জন্য নয়, বরং তা

গ্রহণ ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। যদিও ইসরাইল এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এদিকে বর্তমানে গাজার রাফাহ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আর ইয়াসের আবু শাবাব নামে সেখানকারই এক প্রভাবশালী গোত্রনেতা হামাসের কর্তৃত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি দাবি করেন, তার নেতৃত্বে একটি সশস্ত্র দল এখন নির্দিষ্ট এলাকায় ত্রাণ সরবরাহ পরিচালনা করছে এবং এসব কাজে হামাসের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। তিনি নিজেই সামাজিক মাধ্যমে তার দলের কার্যক্রমের ছবি প্রকাশ করেছেন। যেখানে তাদেরকে ত্রাণ সহায়তার ট্রাক সুরক্ষায় দেখা গেছে। তবে পাল্টা অভিযোগ করে হামাস বলছে, আবু শাবাব আগে আন্তর্জাতিক ত্রাণ লুট করেছেন এবং দখলদার ইসরাইলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। হামাসের এক নিরাপত্তা

কর্মকর্তা আবু শাবাবকে ‘দখলদার ইসরাইলিদের হাতের পুতুল’ বলে অভিহিত করেছেন। যার মাধ্যমে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ঐক্য ভাঙার চেষ্টা করা হচ্ছে। এদিকে আবু শাবাবের নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে হামাসের এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সেখানে তাকে ‘দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে দাঁড়ানো একজন তৃণমূল নেতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি কিনা ত্রাণ সহায়তার ট্রাক রক্ষায় ভূমিকা রেখেছেন। তবে রয়টার্সের পক্ষ থেকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) এক মুখপাত্রকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমরা কাউকে ত্রাণের ট্রাক রক্ষার জন্য অর্থ দেই না। আমরা কেবল স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি, বিশ্বাস স্থাপন করি। আর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, যাতে আরও ত্রাণ

আসে এবং বেশি সংখ্যক প্রবেশপথ খুলে দেওয়া হয়’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক