নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা। শুক্রবার (২৩ মে) বাদ জুমা মসজিদের উত্তর পাশে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করেছে। বিক্ষোভ শেষে একটি মিছিল বের করারও পরিকল্পনা আছে তাদের। হেফাজতের বিক্ষোভ সমাবেশ থেকে চারটি দাবি তোলা হয়। এই চার দফা দাবিগুলো হলো— নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা; শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতা-কর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা। এছাড়াও কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা)

স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জাতীয় বিপ্লবী পরিষদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম