ফিল্ড মার্শাল না করে তাকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল: ইমরান খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

ফিল্ড মার্শাল না করে তাকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল: ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‌্যাংক পেয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনইয়া-নুম-মারসুসে নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ মঙ্গলবার তাকে এ স্বীকৃতি দিয়েছে। তবে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের। তিনি বলেন, ভালো হতো ফিল্ড মার্শাল না করে বরং তাকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল। কারণ এখন দেশে জঙ্গলের আইন চলছে, আর জঙ্গলের আইনে তো রাজাই থাকে। আদিয়ালা জেলে প্রতিষ্ঠিত ট্রায়াল কোর্টে আইনজীবী, পরিবারের সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বৃহস্পতিবার ইমরান খান এমন মন্তব্য করেন।

তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়ার অঞ্চলে ড্রোন হামলাগুলোর বিস্তারিত তথ্য আমার জানা আছে। আমি ড্রোন হামলায় নিরীহ নাগরিকদের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেনাপ্রধানের ফিল্ড মার্শাল উপাধি প্রসঙ্গে ইমরান খান বলেন, মাশাআল্লাহ, জেনারেল আসিম মুনির ফিল্ড মার্শাল হয়ে গেছেন।যদিও এটা ভালো হতো যদি তিনি ফিল্ড মার্শালের বদলে নিজেকে রাজা হিসেবে ঘোষণা দিতেন। কারণ এখন দেশে জঙ্গলের আইন চলছে, আর জঙ্গলের আইনে তো রাজাই থাকে। এ সময় সরকারের সঙ্গে সমঝোতার বিষয় অস্বীকার করেন ইমরান খান। বলেন, আমার সঙ্গে যে চুক্তির গুজব ছড়ানো হচ্ছে। কোনো চুক্তি হয়নি এবং চুক্তি সম্পর্কে আলোচনাও চলছে না, এগুলো সবই মিথ্যা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন