শ্রেণিকক্ষে ধূমপান নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে স্কুল বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

শ্রেণিকক্ষে ধূমপান নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে স্কুল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
রাজশাহীর চারঘাটে শ্রেণিকক্ষে ধূমপান করা নিয়ে দ্বন্দ্বে চার দিন ধরে উপজেলার নাওদাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় বন্ধ আছে। বিবদমান দুই শিক্ষার্থীর গ্রামের লোকজন সংঘর্ষে জড়ালে মঙ্গলবার থেকে বিদ্যালয়ে চার দিনের ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যালয়টি খুলে দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে সোমবার রাতে দুই গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। এছাড়া প্রতিপক্ষের একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানায়, ১৮ মে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র নবম শ্রেণির কক্ষে বসে ধূমপান করছিল। ওই সময় নবম শ্রেণির এক ছাত্রের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী তাকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়। ওই ছাত্র গ্রাম

থেকে লোকজনকে বিদ্যালয়ে ডেকে আনে ও স্কুল প্রাঙ্গণে নবম শ্রেণির ওই ছাত্রকে মারধর করা হয়। ওইদিন রাতে আহত ছাত্রের স্বজনরা স্থানীয় শ্রীখন্ডী গ্রামের লোকজন পাশের চারা বটতলা গ্রামে অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী ও তার বন্ধুর বাড়িতে হামলা চালায়। তখন দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজ নবী বলেন, যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বিদ্যালয় কয়েক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নাওদাড়ার মিঠু সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে শ্রীখন্ডীর ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি