ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর
যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের
নির্বাচন কমিশনে আস্থা নেই এনসিপির, বুধবার ইসির সামনে বিক্ষোভের ডাক
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল বুধবার ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নেতারা।
এর আগে মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে রাজনৈতিক দল এনসিপি। এর আহ্বায়ক হিসেবে আছেন স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির ঘোষক মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না।
এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি।
এই নেতা আরও বলেন, ৫
আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন- জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। এ সময় গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান এই আহ্বায়ক। ঢাকা উত্তরের প্রশাসক মো. এজাজের প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নাই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা। জনকল্যাণের সরকারের কাজ করা উচিত উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, কোনো দলকে সন্তুষ্ট করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। স্থানীয় নির্বাচন বিএনপি না চাওয়ার কারণ রয়েছে। সার্বিকভাবে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে সংকট সমাধান হবে।
এটা ইসির আস্থা অর্জনে এটা ভূমিকা রাখবে। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, এ কমিশনকে পুনর্গঠন করার জন্য আগামীকাল আমরা মাঠে নামব। সদস্যসচিব আখতার হোসেন বলেন, এ নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। ইশরাকের হোসেনের মেয়র পদের মামলায় আদালতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল সকাল ১১টায় ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।