জরায়ু পরিচ্ছন্ন রাখে স্বাস্থ্যকর এই পানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

জরায়ু পরিচ্ছন্ন রাখে স্বাস্থ্যকর এই পানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
নারীদের স্বাস্থ্য ভালো রাখার জন্য জরায়ুকে ভালো রাখা দরকার। বর্তমান সময়ে পিসিওডি বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতো রোগের হার প্রতিনিয়ত বাড়ছে। এতে হরমোনের ভারসম্য নষ্ট হচ্ছে। পিসিওডি হলে ঋতুস্রাবের সমস্যা, ওজন বৃদ্ধি, মুখে ব্রণ-ফুস্কুড়ির বাড়বাড়ন্ত এমনকি, সন্তান ধাণের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। এই সমস্ত সমস্যার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে তার পাশাপাশি জরায়ুর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটি ডিটক্স পানীয়ও খাওয়া যেতে পারে। বাড়িতে থাকা ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করা যেতে পারে সেই পানীয়। কী ভাবে বানাবেন? উপকরণ এক কাপ পানি আধ চা চামচ জিরা আধ চা চামচ জোয়ান আধ চা চামচ আদাকুচি আধ চা চামচ ঘি প্রণালী: কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে জিরা, জোয়ান এবং

আদাকুচি ভালোভাবে ভেজে নিন। সোনালি রং ধরলে তার মধ্যে ঢেলে দিন এক কাপ পানি। পানি ফুটে গেলে আঁচ মাঝারি করে ততক্ষণ রেখে দিন, যতক্ষণ না পানির পরিমাণ কমে অর্ধেক হচ্ছে। তারপরে আঁচ বন্ধ করে ছেঁকে নিন। ঈষদোষ্ণ অবস্থাতেই পান করুন। কখন খাবেন? দিনে একবার এই পানীয় খাওয়া যেতে পারে। তবে খালি পেটে খাওয়াই ভালো। কী কী উপকার? ১। অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা থাকলে এবং ঋতুস্রাব কম হলে। ২। ডিম্বাশয়ে সিস্টের সমস্যা থাকলে। ৩। পেট ফাঁপা, হজমের সমস্যা থাকলে ৪। হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে শরীরে বিষাক্ত পদার্থ জমলে। ৫। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে চাইলে এই পানীয় উপকারী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও